Komol Kontho

আজ, সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

নিষিদ্ধের দাবি অযৌক্তিক, ভীত নয় জাতীয় পার্টি: শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিকে অযৌক্তিক বলে মনে করেন দলটির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, আরপিও অনুযায়ী যেসব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, এমন কোনো কাজ জাতীয় পার্টি কখনোই করেনি। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই। তাই নিষিদ্ধের দাবিতে তারা ভীতসন্ত্রস্ত নয়। আশা করেন, সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শামীম হায়দার পাটোয়ারী এ কথাগুলো বলেন।

শেয়ার করুন

Scroll to Top