সিয়াটল ৩: ০ ইন্টার মায়ামি
কদিন আগে সৌদি সুপার কাপের শিরোপা লড়াইয়ে হেরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার লিগস কাপের ফাইনালে একই তেতো অভিজ্ঞতার মুখোমুখি লিওনেল মেসিও। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে হেরেছে মেসির দল ইন্টার মায়ামি। ব্যবধানটাও বড়সড়ই—সিয়াটল ৩, মায়ামি ০।
এই হারে মেসির ৪৭তম শিরোপা হাতে তোলার অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। সর্বশেষ ২০২৪ সালে ইন্টার মায়ামির হয়ে সাপোটার্স শিল্ড জিতেছিলেন তিনি।
সিয়াটলের লুমেন ফিল্ডে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল মায়ামি। ৬৮ শতাংশ বলের দখল রেখে ১০টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। অন্য দিকে মাত্র ৩২ শতাংশ বলের দখল রাখা সিয়াটল ১১ শটের ৭টিই রেখেছে লক্ষ্যে। এর ফলাফলও অবশ্য স্পষ্ট। ম্যাচের প্রথমার্ধে এক গোল এবং দ্বিতীয়ার্ধে আরও দুই গোল আদায় করে নেয় ওয়াশিংটনের ক্লাবটি।
