Komol Kontho

আজ, সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে অযত্নে পড়ে থাকা মুদ্রণযন্ত্র অবশেষে জাদুঘরে

ময়মনসিংহ নগরীর মৃত্যুঞ্জয় স্কুল এলাকায় যুগের পর যুগ অযত্ন–অবহেলায় খোলা আকাশের নিচে পড়ে থাকা মুদ্রণযন্ত্রের ঠাঁই হলো জাদুঘরে। প্রাচীন মুদ্রণযন্ত্রটি উদ্ধার করে শশীলজ জাদুঘরে নিয়ে যান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের স্থানীয় কর্মীরা।

ময়মনসিংহের পুরাকীর্তি সুরক্ষা কমিটি নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের কাছে প্রাচীন এই মুদ্রণযন্ত্রের সন্ধান পেয়ে গত ৬ আগস্ট পরিদর্শন করে। পরে কমিটি মুদ্রণযন্ত্রটি ময়মনসিংহ জাদুঘরে সংরক্ষণের কথা বলে ২৫ আগস্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আবেদন করে। অধিদপ্তরের ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন এটি পরিদর্শন করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠান। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মুদ্রণযন্ত্রটি উদ্ধার করে গত শনিবার ময়মনসিংহ জাদুঘরে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

Scroll to Top